বাড়িরাজ্যথানায় চোরের থাবা, চোর ধরে দিল সাধারণ মানুষ

থানায় চোরের থাবা, চোর ধরে দিল সাধারণ মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১০ জুলাই : নিরাপদ নয় থানা। আবারো কলঙ্কিত রাষ্ট্রপতি কলার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশ। এবার থানার ভেতরে থাবা বসাল চোর। ঘটনা সোনামুড়া থানায়। কোন এক সময় পুলিশের নাম শোনা মাত্রই মানুষ ভয় পেতেন। কোনরকম অপরাধ করার আগে সাতবার ভাবত। এই দিন একেবারে শেষ হয়ে গেছে পুলিশের দুর্বলতার কারণে। অপরাধীরা এবার পুলিশকে শুধুমাত্র চ্যালেঞ্জ নয়, সরাসরি জানান দিচ্ছে পুলিশ কতটা ঘুমে মগ্ন। এরই উদাহরণ সোনামুড়া থানার পুলিশ।

জানা যায়, বিরল রোগে আক্রান্ত শিশু কন্যা মনোশ্রীর জন্য সোনামুড়া থানায় একটি দানবাক্স রাখা ছিল। যার মধ্যে পুলিশ কর্মীরা এবং সাধারণ মানুষ শিশু কন্যার চিকিৎসার জন্য অর্থ দান করেন। সে দানবাক্স নিয়ে চম্পট দিল চোর। বিভিন্ন জায়গায় চোরকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় হাত পা গুটিয়ে বসে থাকে পুলিশ। অবশেষে মেলাঘর রাজঘাটে চোরকে আটক করে স্থানীয়রা। উত্তম মধ্যম দিয়ে তাকে আটক করে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে চলে আসলে তাকে ঘাড়ে ধরে তুলে দেয় পুলিশের হাতে। অভিযুক্ত চোর জানিয়েছে তার বাড়ি কলকাতা, নাম সুখন। সে নিজ মুখে স্বীকার করেছে থানা থেকে চুরি করে টাকা নিয়ে এসেছে। এখন প্রশ্ন হল যেখানে থানার মধ্যে কোন কিছু নিরাপদ নয়, সেখানে এই পুলিশ সাধারণ মানুষের অর্থ সম্পদের নিরাপত্তা কিভাবে প্রদান করবে?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য