বাড়িরাজ্যটানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন

টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : মঙ্গলবার থেকে টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন। রাজ্যের সর্বত্র একই অবস্থা। বৃদ্ধি পাচ্ছে রাজ্যের নদী গুলির জল স্তর। হাওড়া নদীর জল স্তরও বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার থেকে টানা বর্ষণে রাজধানি আগরতলা শহরে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মাথায় হাত আগরতলা শহরের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে অটো চালকদের। বৃষ্টির কারনে লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় নি। স্বাভাবিক কারনেই এইদিন আগরতলা শহরের রাস্তা ঘাটের চিত্র অন্যান্য দিনের থেকে একটু ভিন্ন ছিল। বলতে গেলে রাস্তা ছিল অনেকটা ফাকা। এক পান বিক্রেতা জানান লোকজন তেমন একটা বাড়ি থেকে বের হয় নি। যার কারনে এইদিন ব্যবসা একেবারে খারাপ। একই অভিমত এক ফল ব্যবসায়ীরও। অপরদিকে এক অটো চালক জানান এইদিন বটতলায় যাত্রীবাহী অটোর ছড়াছড়ি। কিন্তু তেমন যাত্রী নেই। যার কারনে এইদিন তাদেরও আয় অন্যান্য দিনের ন্যায় হচ্ছে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য