বাড়িরাজ্যআগরতলা স্টেশনে ২৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, বিহারের যুবক গ্রেফতার

আগরতলা স্টেশনে ২৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, বিহারের যুবক গ্রেফতার

স্যন্দন ডিজিটাল ৮ জুলাই আগরতলা :- রেলপথ ব্যবহার করে ফের ত্রিপুরায় মাদক পাচারের চেষ্টা। তবে আগরতলা জিআরপির তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

বুধবার বিকেল প্রায় ৪টা নাগাদ আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকা এবং আরপিএফ পোস্ট ও ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটের মাঝামাঝি স্থান থেকে সন্দেহজনক অবস্থায় এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ২৩০ বোতল নিষিদ্ধ এসকাফ (কফ সিরাপ)

গ্রেফতার হওয়া যুবকের নাম গোলু কুমার, বয়স ২০ বছর। তিনি বিহারের পাটনা জেলার বখতিয়ারপুর থানার নয়া টোলা বারিয়ারপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসকাফ কফ সিরাপের কালোবাজারি মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং কফ সিরাপগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

এ ঘটনায় আগরতলা জিআরপি থানায় মামলা নম্বর ২০২৬GRP০৪৫ রুজু করা হয়েছে। মামলাটি এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২১(সি) ও ২৯ ধারায় দায়ের করা হয়েছে।

বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। রেলপথে সক্রিয় মাদক পাচার চক্রের সন্ধানেও তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য