বাড়িরাজ্যআত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী পুলিশের আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী সঙ্গে দেখা করেন

আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী পুলিশের আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী সঙ্গে দেখা করেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠী রাজ্যের আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী সঙ্গে সাক্ষাৎ করে একাধিক বিষয় উত্থাপন করলেন। ২০২৪ সালে কেন্দ্র, রাজ্য ও এটিটিএফ এবং এনএলএফটি-র মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তির পর উভয় সংগঠনের বহু বৈরি স্বাভাবিক জীবনে ফিরে আসে।

ত্রি-পাক্ষিক চুক্তির বিষয় নিয়ে এই আত্মসমর্পণকারি বৈরিরা একাধিকবার উচ্চ পর্যায়ের বৈঠক করে প্রশাসনিক আধিকারিকদের সাথে। মঙ্গলবারও রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বুধবার পুনঃরায় রাজ্য পুলিশের আইজিপি-র সাথে বৈঠক করে আত্মসমর্পণকারি বৈরিরা। এই দিনের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান আত্মসমর্পণকারি বৈরি প্রসেনজিৎ দেববর্মা ওরফে হাস্তেফা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য