বাড়িরাজ্যএস আই আর নিয়ে ফের সরব কংগ্রেস

এস আই আর নিয়ে ফের সরব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই :  এস আই আর নিয়ে ফের সরব কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, গত ১৪ মে দেশের নির্বাচন কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল রাজ্যের নির্বাচনী আধিকারিক এর কাছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল ৩০ জুন থেকে বি.এল.ও-রা বাড়ি বাড়ি গিয়ে একটি ফর্ম বিলি করবেন। এই ফর্মে যাবতীয় তথ্য লিপিবদ্ধ করে রাজ্য নির্বাচন দপ্তরে জমা দিতে হবে।

 রাজ্যের নির্বাচনী আধিকারিক এই সমস্ত তথ্য দেশের নির্বাচন কমিশনের কাছে পাঠাবে। এর উপর নির্ভর করে খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে। এর উপর ভিত্তি করেই অবৈধ ভোটারদের বাদ দেওয়া হবে। দেশের নির্বাচন কমিশনের সেই বিজ্ঞপ্তি জারি করার পর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা রাজ্যের নির্বাচন আধিকারিকের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছিল দেশের নির্বাচন কমিশনারের কাছে। সেই চিঠি পাঠানোর তিনদিন পর রাজ্য নির্বাচন দপ্তর একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিল। সেই সর্বদলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পাঠানো চিঠি সম্পর্কে জানতে চাওয়া হলে সেই চিঠি আদর্শ নির্বাচন কমিশনে পৌঁছেছে কিনা, সেই বিষয়ে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্য নির্বাচন দপ্তর থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য