বাড়িরাজ্যশহীদান দিবস উপলক্ষে রক্তদান শিবির

শহীদান দিবস উপলক্ষে রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নায়ক শহীদ অরুণ দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি এইদিন শহিদ অরুন দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

মেলারমাঠ ছাত্র-যুব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। রতন দাস জানান, অরুন দেবের জন্ম এবং মৃত্যু একই দিনে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে সিমনা এলাকায় শহিদ হয়েছেন। তাঁর শহিদান দিনটি প্রতি বছর পালন করে থাকে এস.এফ.আই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য