স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুলাই : আগামী ৯ এবং ১০ জুলাই ত্রিপুরা রাজ্যে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬ অনুষ্ঠিত হবে। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে ৮৭ টি মৌ স্বাক্ষরিত হয়েছিল। যার মধ্যে ৩,৮১৬.৬৮ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেয়েছে ত্রিপুরা।
১ হাজার ১৭৩ কোটি টাকা প্রস্তাবিত বিনিয়োগ সহ ৪২ টি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। বুধবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়াম হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬ এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী পীযুষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সান্তনা চকমার সাথে ছিলেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরন গিত্তে।

