বাড়িরাজ্যবদলির প্রতিবাদে রাবার বাগানের তালা ঝুলিয়ে দিল শ্রমিকরা

বদলির প্রতিবাদে রাবার বাগানের তালা ঝুলিয়ে দিল শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ জুন : কাঠালিয়া ব্লকের অন্তর্গত নির্ভয় পুর গ্রাম পঞ্চায়েত এলাকার দীর্ঘ কয়েক বছরে একটি রাবার বাগান গড়ে উঠেছে। এই বাগানে সর্বসাকুল্য বর্তমানে ৬০ জন নারী পুরুষ শ্রমিক কাজে যুক্ত। বর্তমানে বিশাল রাবার বাগানের দায়িত্ব পালন করছেন দীপেন বনিক। তিনি ২০১৭ সাল থেকে এই বাগানের দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্বে থাকাকালীন অবস্থায় শ্রমিকদের সাথে আচার-আচরণ থেকে শুরু করে বাগানের সার্বিক উন্নয়নে তিনিও ভূমিকা পালন করছেন।

 শুধু তাই নয়, এমনও আরও একটি বাগানের দায়িত্ব রয়েছেন ধনপুর এলাকায়। সেই বাগানেও অনেকটাই অগ্রগতি ঘটেছে। এর মধ্যে বৃহস্পতিবার তিনি অন্যত্র বদলির নির্দেশ হাতে পেয়েছেন। এই খবর জানাজানি হতেই শুরু হয় শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ। শুধু নির্ভয় পুর বাগানেই নয়, ধনপুর বাগান শ্রমিকরাও যথেষ্ট অসন্তোষ প্রকাশ করে বলেন, দীপেন বনিককে বদলি করা যাবে না। যতদিন তার বদলির নির্দেশ প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত অফিসের মূল ফোটোকে তালা ঝুলিয়ে রাখা হবে। শুধু তাই নয় সমস্ত শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কর্মবিরতি পালন করবে।

তাই শুক্রবার সকাল ছয়টায় নির্ভয় পুরের শ্রমিক সংগঠনের সভাপতি কৃষ্ণমিত্র এবং সম্পাদক রঞ্জিত দাস জানান, বাগানের ইনচার্জ দিপেন বণিকের বদলির নির্দেশ বাতিল না করা পর্যন্ত মূল ফটকের তালা খোলা হবে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য