বাড়িখেলা১–০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটে দক্ষিণ আফ্রিকা

১–০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটে দক্ষিণ আফ্রিকা

কলকাতা, ২৫ জুন (হি.স.): দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে এশিয়ান দলটির বিপক্ষে তারা জিতেছে ১–০ গোলে।

এই জয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে দলটির মোট পয়েন্ট ৪। ৩ ম্যাচের সব কটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। নিয়মানুযায়ী গ্রুপের শীর্ষ দুটি দল পরের পর্বে জায়গা করে।

৬২ মিনিটে গোল পেয়েছে দক্ষিণ আফ্রিকা। গোলটি করেছেন থাপেলো মাসেকো। এই মুহূর্তে গ্রুপে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া তিনে।

এশিয়ার দলটি পরের দুই ম্যাচেই হেরে গেল একই ব্যবধানে। তাদের সব আশা অবশ্য শেষ হয়নি। তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী পর্বে খেলার সুযোগ আসতে পারে এখনও।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য