বাড়িখেলাভিনিসিউসের জোড়া গোল, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউটে ব্রাজিল

ভিনিসিউসের জোড়া গোল, স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউটে ব্রাজিল



কলকাতা, ২৫ জুন (হি.স.): বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ভিনিসিউস জ্বলে উঠলেন আবার, দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার। সব মিলিয়ে উজ্জ্বল ব্রাজিল স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল।

ফ্লোরিডায় ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচটি ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। তাদের অন্য গোলদাতা মাতেউস কুইয়া।

এবারের বিশ্বকাপে ভিনিসিউসের গোল হল চারটি।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে চলে গেল ব্রাজিল।

গ্রুপের আরেক ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারানো মরক্কোরও ৭ পয়েন্ট পেয়েছে, কিন্তু গোল পার্থক্যে ব্রাজিলের থেকে পিছিয়ে থাকায় গ্রুপে দুই নম্বরে থেকে নকআউটে জায়গা করে নিয়েছে মরক্কো।

আর ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে স্কটল্যান্ড।

তবে আট দলের একটি হওয়ার সম্ভাবনা টিকে থাকল স্কটল্যান্ডের।

আর তিন ম্যাচেই হেরে বিদায় নিল হাইতি।

প্রথম দুই ম্যাচের তুলনায় আজকের ম্যাচে ব্রাজিলের খেলায় উন্নতি দেখা গেছে। তারা ৫৪ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পেরেছে। স্কটল্যান্ডের ১৪ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

এদিন ম্যাচের উল্লেখযোগ্য বিষয় হলো ৭৬ মিনিটে দর্শকদের তুমুল করতালির মধ্য কুইয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ৯৮১ দিন পর ব্রাজিলের হয়ে খেলতে নামলেন দলটির রেকর্ড এই গোলস্কোরার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য