স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : শান্তিরবাজার রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় ঘটল সড়ক দুর্ঘটনা। একটি সিমেন্ট বোঝাই বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জানা গেছে, TR 08 A 1719 নম্বরের বোলেরো গাড়িটি সিমেন্ট বোঝাই করে শান্তিরবাজারের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়।
ঘটনার সময় গাড়িতে চালক ছাড়াও একজন সহ-চালক উপস্থিত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। জানা যায়, একটি বাইককে রক্ষা করতে গিয়েই মূলত গাড়িটি অতিরিক্ত সিমেন্টের বস্তার ওজনে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। পরবর্তী সময় গাড়ি চালক এবং সহ চালক সুরক্ষিতভাবেই গাড়ি থেকে বের হয়ে আসেন। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই।

