Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য পাহাড়ে মথার কুটির চালে দিক হারানো সিপিআইএম বৈঠকে বসলেন

পাহাড়ে মথার কুটির চালে দিক হারানো সিপিআইএম বৈঠকে বসলেন

পাহাড়ে মথার কুটির চালে দিক হারানো সিপিআইএম বৈঠকে বসলেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সমস্যা সমাধান করা এবং ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে রণকৌশল সাজাতে রুদ্ধশ্বাস বৈঠকে বসেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন চুলচেরা বিশ্লেষণ করবেন সিপিআইএমের রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোঃ সেলিম, পলিটব্যুরোর সদস্য ত্রিদীপ ভট্টাচার্য এবং রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন দুদিনের এই বৈঠকে ভিলেজ কমিটির নির্বাচন গুরুত্ব পাবে।

আগামী দিন সাংগঠনিক ভাবে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে আলোচনা হবে বৈঠকে। উল্লেখ্য, রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল সিপিআইএম দীর্ঘ ২৫ বছর পাহাড়কে হাতিয়ার করে ময়দানে অন্যান্য রাজনৈতিক দলের কাটা হয়েছিল। কিন্তু বর্তমানে এই সিপিআইএম পাহাড় থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। ভিলেজ কমিটির নির্বাচনে একটি আসনের মধ্যেও খাতা খুলতে পারেনি জিতেন বাবুর দল। মথার কুটির চালে বিদ্ধ হয়েছে সিপিআইএম।

 আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে? অপরদিকে দেশের পাঁচ রাজ্যের ফলাফলেও বামেদের অবস্থান বিগত দিনের তুলনায় মন্দ বলা চলে। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে না উঠার কারণে ভোটের হার দিন দিন কমছে তাদের। এটা আর বলার অপেক্ষায় থাকে না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন একটি ইস্যুকে হাতিয়ার করে বড় আন্দোলন বা লাগাতার আন্দোলন করতেও দেখা যাচ্ছে না দলকে। সাধারণ পথসভা আর মিছিল করেই দল ২৮ -এ সরকার গড়ার স্বপ্ন দেখছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha