বাড়িরাজ্য৬ দফা দাবিতে টি.এস.ইউ কেন্দ্রীয় কমিটির ডেপুটেশন

৬ দফা দাবিতে টি.এস.ইউ কেন্দ্রীয় কমিটির ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন :  টি.টি.এ.এ.ডি.সি এলাকার সমস্ত বিদ্যালয়ে দ্রুত ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা, টি.টি.এ.এ.ডি.সি এলাকায় একটি ডি.এল.এড এবং একটি বি.এড কলেজ স্থাপন করা, খুমুলুঙ ডিগ্রি কলেজে ককবরক, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা, কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগরতলা–খুমুলুঙ, মান্দাই–খুমুলুঙ এবং টাকারজলা–খুমুলুঙ বাস পরিষেবা চালু করা সহ ছয় দফা দাবি তুলে টি.এস.ইউ কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার সি.কে. জমাতিয়ার নিকট ৬ দফা দাবি সনদ তুলে দেওয়া হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন, টি.টি.এ.এ.ডি.সি প্রশাসনের অধীনে মোট ১,৬৩৩ টি বিদ্যালয় রয়েছে এবং এর মধ্যে অধিকাংশ বিদ্যালয় একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের তথ্য অনুযায়ী, প্রায় ১০০ টি বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি বলেন, বর্তমানে বহু শিক্ষিত যুবক-যুবতী বি.এড এবং ডি.ইএল.এড ডিগ্রি অর্জন করে চাকরির অপেক্ষায় রয়েছেন। তাই বিদ্যালয়গুলোতে দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, টিটিএএডিসি এলাকায় বি.এড এবং ডি.ইএল.এড কলেজ স্থাপন সময়ের দাবি। বর্তমানে এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষক-প্রশিক্ষণ গ্রহণের জন্য পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বাইরে যেতে হয়, যার ফলে তাদের অতিরিক্ত আর্থিক ব্যয় ও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত এই ধরনের প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি জোর দাবি জানান। ডেপুটেশন প্রদান কলে এছাড়াও উপস্থিত ছিলেন অঙ্কিত মুড়াসিং, বখরুই দেববর্মা এবং বিশাল দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য