স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : স্ত্রী ছেড়ে দিয়ে চলে যাওয়ায় আত্মঘাতী হওয়ার চেষ্টা নয়ন দাস নামে এক ব্যক্তির। আহত ব্যক্তির বাড়ি রাম নগর ৪ নং রোড এলাকায়। রাজধানীর জগ্ননাথ বাড়ি সংলগ্ন এলাকা থেকে নয়ন দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা যায় নয়ন দাস বর্ডার গোল চক্কর এলাকার রমা হরিজনকে বিয়ে করেছিল। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল। সম্প্রতি তাদের সংসারে নেমে আসে অন্ধকার। রমা হরিজন নয়ন দাসের বাড়ি থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার সবকিছু নিয়ে পালিয়ে যায়।
এতে হতাশাগ্রস্ত হয়ে পরে নয়ন দাস। আর সেই হতাশা থেকে নয়ন দাস বৃহস্পতিবার রাজধানীর জগ্ননাথ বাড়ি সংলগ্ন স্থানে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়ন দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নয়ন দাস জানান, গত পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন। সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল। কিন্তু স্ত্রীর কারণে বাড়িঘর সবকিছুই বিক্রি করে ফেলেছেন তিনি। এখন স্ত্রী তাকে ফেলে চলে গেছে। বুধবার স্ত্রীকে একাধিকবার ফোন করার পরেও ফোন রিসিভ করেননি। যার কারনে বিষ পান করে এবং শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত হয়েছেন আত্মহত্যা করার জন্য। কিন্তু আত্মহত্যা করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রাস্তায় এসে বসেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো দাবি করেন স্ত্রীকে চান তিনি।

