বাড়িরাজ্যএ.আই.ডি.এস.ও -র বিক্ষোভ

এ.আই.ডি.এস.ও -র বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুন : শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল এ.আই.ডি.এস.ও। এ.আই.ডি.এস.ও-র কর্মী সমর্থকরা এইদিন রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় মনীষা দাসের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের। সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক জানান মনীষা দাসের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শনাক্ত করে কঠোর সাস্তি প্রদান করতে হবে। একই সাথে সামাজিক মাধ্যমে অশ্লীল প্রচার ও নেশার বাণিজ্য বন্ধ করার দাবি জানান তিনি।

 তিনি আরো বলেন রাজ্যে প্রতিদিন ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, হত্যা, প্রতারণা, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বেড়েই চলছে। এই সব জঘন্য অপরাধেও অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। অভিভাবকরা তাদের কন্যা সন্তান স্কুলে-কলেজে গেলে নিরাপদে ফিরে আসবে কিনা এই নিয়ে আতঙ্কে থাকছে। সাথে সাথে চলছে মাদক দ্রব্যের ব্যাপক প্রসার, নেট দুনিয়ায় অশ্লীল প্রচার। যা সমাজে নৈতিক অধ:পতন ঘটাতে ও অপরাধী তৈরী করতে সাহায্য করছে। সরকার ও পুলিশ প্রশাসনের নিকট দাবি মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে এবং শান্তিনিকেতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি প্রদান করতে। সাথে সাথে এইসব দাবিতে সকলস্তরের জনসাধারণকে ধারাবাহিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য