Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জুন : রবিবার এর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী। এদিন নতুননগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলার গুরুত্বের উপর গুরুত্ব দেন।

 বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্রহণ করা এই কর্মসূচি প্রশংসা করেন। তিনি বলেন অধিক হারে গাছ লাগানো মূল লক্ষ্য। তাহলে আগামী দিন পরিবেশ দূষণমুক্ত থাকবে। এ দিনের কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরও বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি উৎসাহিত করা হয়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেক, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ স্থানীয় কর্পোরেটর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha