বাড়িরাজ্যআগরতলা পুর নিগমের ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ

আগরতলা পুর নিগমের ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : ১ জুন আগরতলা পুর নিগমের ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করেন পুর নিগমের মেয়র। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য মোট ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকার বাজেট পেশ করা হয়। বাজেটে আগরতলা পুর নিগমের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয় ৯৭৪ কোটি ৯৩ লক্ষ ৩৫ হাজার টাকা। ব্যয় ধরা হয় ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকা।

 ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অনুমান অনুযায়ী রাজস্ব প্রাপ্তি ধরা হয় ১৬৯,৯২.২৫ লক্ষ টাকা এবং রাজস্ব ব্যয় ১৩৯,৪৫.৫৯ লক্ষ টাকা। এর ফলে ৩০,৪৬.৬৬ লক্ষ টাকা রাজস্ব উদ্বৃত্ত অর্জিত হবে বলে প্রত্যাশা করা হয়। মূলধনী প্রাপ্তি ধরা হয় ৮০৫,০১.১০ লক্ষ টাকা, বিপরীতে মূলধনী ব্যয় ধরা হয় ৮৩৬,৪৫.৪৩ লক্ষ টাকা, ফলে ৩১৪৪.৩৩ লক্ষ টাকা মূলধনী ঘাটতি সৃষ্টি হবে। সামগ্রিকভাবে মোট প্রাপ্তি ৯৭৪,৯৩.৩৫ লক্ষ টাকা এবং মোট ব্যয় ৯৭৫,৯১.০২ লক্ষ টাকা। ফলে ৯৭.৬৭ লক্ষ টাকা সামগ্রিক ঘাটতি নির্ধারিত হয়েছে। বুধবার আগরতলা পুর নিগমের এই প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হয়। পুর নিগমের কনফারেন্স হলে এইদিন নিগমের কর্পোরেটররা প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুঁটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য