ম্যানিলা, ৮ জুন (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৮.১। জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে ঘর-বাড়ি, ভেঙে পড়ে বহুতল। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন ২০০-র বেশি মানুষ।
জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, সোমবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপে জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এই শক্তিশালী কম্পনের ফলে ১ মিটার (৩ ফুট) পর্যন্ত উঁচু সুনামিও সৃষ্টি হয়, যা নিকটবর্তী উপকূলরেখা বরাবর আছড়ে পড়ে। ভূমিকম্পের তীব্রতায় অনেক ঘর-বাড়ি ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে ১৫ জনের এবং ২০০-র বেশি মানুষ আহত হয়েছেন।

