Tuesday, August 4, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হানা ইরানের, সংঘর্ষবিরতির পর এই প্রথম প্রত্যাঘাত

ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হানা ইরানের, সংঘর্ষবিরতির পর এই প্রথম প্রত্যাঘাত

ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হানা ইরানের, সংঘর্ষবিরতির পর এই প্রথম প্রত্যাঘাত

জেরুজালেম, ৮ জুন (হি.স.): ফের অশান্তির বাতাবরণ পশ্চিম এশিয়ায়। ইরানের নিশানায় আবারও ইজরায়েল। রবিবার রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। গত এপ্রিলে এই দুই দেশের মধ্যে যে সংঘর্ষবিরতি হয়েছিল, তার পর এই প্রথম হামলা চালানো হল। ইরান জানিয়েছে, লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলের আক্রমণের প্রতিবাদেই পাল্টা হামলা চালানো হয়েছে।

লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইজরায়েলের নিশানায় রয়েছে। প্রায়ই তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। ইরান পাল্টা জবাব দিল রবিবার। ইরানের ক্ষেপণাস্ত্র অবশ্য ইজরায়েলের ক্ষতি করতে পারেনি। আকাশেই তা প্রতিহত করা হয়েছে। তেহরানের দাবি, ইজরায়েলের নাজারেথের কাছে রামাত ডেভিড বায়ুসেনা ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আবার ইজরায়েলের বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা সঠিক সময়ে চিহ্নিত করে এবং নির্দিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করা হয়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha