উত্তর ২৪ পরগনা, ৬ জুন (হি.স.): শনিবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে অভিযান চালাল এসটিএফ| সন্দেশখালি ২ ব্লকের মণিপুর এলাকার তৃণমূল নেতা রবীন দাস ও তাঁর ভাই গোপালের বাড়ি সংলগ্ন পারিবারিক পুকুরে অভিযান চালানো হয়। তদন্তকারীদের দাবি, পুকুর থেকে প্রচুর ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। কয়েক জন বাসিন্দার দাবি, ভোটে তৃণমূল ফের জিতলে তাণ্ডব চালানোর উদ্দেশ্যে অস্ত্রগুলি মজুত করা হয়েছিল। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

