Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় চাম্বায় ৫ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

চাম্বায় ৫ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

চাম্বায় ৫ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

চাম্বা, ৬ জুন (হি.স.): শুক্রবার রাতে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চাম্বা ও পার্শ্ববর্তী এলাকার মাটি। রাত তখন ১১টা ৫২ মিনিট। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। মাটি কেঁপে উঠতেই স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন এদিন। আতঙ্ক ছড়িয়ে পড়ে নিমেষে। এদিন কম্পন ভাল মতো অনুভূত হয়েছিল, যদিও কেউ হতাহত বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। চণ্ডীগড় ও পঞ্জাব-হরিয়ানার কিছু অংশেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। উল্লেখ্য, হিমাচলের চাম্বা জেলা অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha