Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় নিউ হাফলং রেলস্টেশনে উদ্ধার প্রায় এক কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই মহিলা

নিউ হাফলং রেলস্টেশনে উদ্ধার প্রায় এক কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই মহিলা

নিউ হাফলং রেলস্টেশনে উদ্ধার প্রায় এক কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই মহিলা

হাফলং (অসম), ৬ জুন (হি.স.) : নিউ হাফলং রেলওয়ে স্টেশনে প্রায় এক কোটি টাকার মাদক হেরোইন উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে পুলিশ দুই মহিলাকে গ্রেফতার করেছে।

আজ শনিবার জেলা পুলিশের আধিকারিক সূত্র এ খবর দিয়ে জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিউ হাফলং রেলস্টেশনে অভিযান চালিয়েছিল পুলিশ। শিলচর থেকে আগত ট্রেন থেকে ওই দুই মহিলাকে আটক করে তালাশি চালানো হয়। তালাশিতে তাদের হেফাজত থেকে ১০টি প্লাস্টিকের সাবান কেস থেকে মোট ১১৭.৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেন অভিযানকারী পুলিশ আধিকারিকরা।

উদ্ধারকৃত হেরোইনগুলির কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকা, জানিয়েছে পুলিশের সূত্রটি। সূত্রটি জানিয়েছে, তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত দুই মহিলা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha