স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন : বর্তমানে ত্রিপুরার গ্রামীণ এলাকার মানুষের জন্য গর্বের বিষয় হল ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক রাজ্যকে তিনটি পুরুস্কার প্রদান করেছে। পঞ্চায়েত মন্ত্রক প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে এই ধরনের জাতীয় পুরুস্কার প্রদান করে থাকে। এই বছর ত্রিপুরা রাজ্য তিনটি জাতীয় পুরুস্কার পেয়েছে। সিপাহীজলা জেলার জেলা পরিষদ নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত শত বিকাশ পুরুস্কার পেয়েছে।
ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দিন দয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরুস্কার হেলথলি পঞ্চায়েত বিভাগে প্রথম পুরুস্কার পেয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত দিন দয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরুস্কার ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বিভাগে তৃতীয় পুরুস্কার পেয়েছে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মণ জানান অমরপুর ব্লকের যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।
এই ঘটনা সংগঠিত করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থানায়। জেলা শাসক স্তরে ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি দপ্তরের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এইদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী কিশোর বর্মণের সাথে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা।

