বাড়িরাজ্যপেট্রোল, ডিজেল, সিএনজি গ্যাস এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ করল সি আই...

পেট্রোল, ডিজেল, সিএনজি গ্যাস এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ করল সি আই টি ইউ রাজ্য কমিটি।

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন :  বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করল সি আই টি ইউ রাজ্য কমিটি। শনিবার সিআইটিইউ-র রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সভাপতি মানিক দে বলেন, বর্তমান সরকার পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি করে এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সঙ্গে রান্নার গ্যাস, সিএনজি, বিদ্যুৎ মাশুল অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে চলেছে সরকার।

অথচ, দেখা গেছে সরকারি আধিকারিকদের এবং মন্ত্রী বিধায়কদের গাড়ির বহর দিন দিন বাড়ছে। দামি দামি গাড়ি নিয়ে তারা চলাচল করছেন। অথচ, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজ্যের গণপরিবহন ব্যবস্থা পর্যন্ত একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ৮ বছরে একটি নতুন বাস টিআরটিসি জন্য ক্রয় করে নি।‌ বর্তমানে টি আর টি সি -র বাস পরিষেবা মিলছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি, বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুৎ পরিষেবার চালু হওয়া ডিজিটাল মিটার তুলে দিয়ে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে বিদ্যুৎ গ্রাহকদের উপর।

 কিন্তু ডিজিটাল মিটার দ্বারা কোনরকম কারচুপি হয় না। এখন পর্যন্ত ডিজিটাল মিটার নিয়ে কোন অভিযোগ নেই গ্রাহকদের কাছ থেকে। কিন্তু স্মার্ট মিটার বসানোর পর গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসছে। শুধু তাই নয় বিদ্যুৎ বিল বেশি আসার পাশাপাশি নতুন করে স্মার্ট মিটারে ডেইট টাইম চালু করতে চাইছে সরকার। গ্রাহকরা কারচুপির অভিযোগ তুলছে। সি আই টি ইউ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাজ্যে লাভজনক বিদ্যুৎ সংস্থাকে আর ক্ষতির মুখে না ফেলে বিদ্যুতের ঋণ সংগ্রহ করার জন্য দাবি জানায়। এখন পর্যন্ত প্রায় ১২০০ থেকে ১৩০০ কোটি টাকা বিদ্যুৎ নিগম। এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন গত ৮ জুন থেকে রাজ্যের শ্রমকোট কার্যকর করার চেষ্টা করছে সরকার।

 যাতে শ্রমিকদের দিয়ে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করানো যায়। এর তীব্র প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, শ্রম কোড কার্যকর করার পর মালিক পক্ষ বেশি বেশি সুবিধা পেয়েছে। মালিক পক্ষ যখন খুশি শ্রমিককে কাজ থেকে ছাটাই করে দিচ্ছে। এই শ্রম কোডের প্রতিবাদে আগামি অক্টোবর মাসে সর্বভারতীয় স্তরে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর জমায়েত সংগঠিত করা হবে। দিল্লির রাম লীলা ময়দানে এই জমায়েত সংগঠিত করা হবে। তার পূর্বে দেশের বিভিন্ন রাজ্যে শ্রমিক জমায়েত সংগঠিত করা হবে শ্রম কোডের প্রতিবাদে। ত্রিপুরা রাজ্যে আগস্ট মাসে আগরতলায় জমায়েত সংগঠিত করা হবে। তার পূর্বে জুন ও জুলাই মাসে ২৪ টি সাংগঠনিক মহকুমায় জমায়েত সংগঠিত করবে সিআইটিইউ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য