বাড়িরাজ্যঅভিযোগের ভিত্তিতে জেলা হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্য সচিব

অভিযোগের ভিত্তিতে জেলা হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্য সচিব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন :  দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমে আছে উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবার বিরুদ্ধে। সংবাদ মাধ্যমে একাধিক খবর প্রকাশিত হওয়ার পর এই হাসপাতালের উপর নজর পড়লো স্বাস্থ্য দপ্তরের। শনিবার হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি। হাসপাতাল পরিদর্শনের সময় তিনি বহিঃবিভাগ, সমস্ত জরুরি বিভাগ এবং ইনডোর ওয়ার্ড ঘুরে দেখেন। এছাড়াও জেলা শাসক চাঁদনী চন্দ্রান সহ হাসপাতালের আধিকারিক,  চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশাবলি প্রদান করেন স্বাস্থ্যসচিব। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষের অভিযোগ ছিল, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত পরিষেবা মিলছে না। অপরিষ্কার অপরিচ্ছন্নতায় রয়েছে হাসপাতাল।

বিভিন্ন ধরনের পরিশোধনের বড় বড় মেশিনগুলো অকাজো হয়ে আছে, রোগীরা এসে ডাক্তারদের পাচ্ছেন না ডাক্তাররা বাইরে গিয়ে পরিষেবা প্রদান করছেন, জেলা হাসপাতালের ভিতরে বিভিন্ন অবৈধ কার্যকলাপ চলছে, জেলা হাসপাতালের ভেতরে রক্ত নেওয়া হতো কিন্তু রক্ত পরীক্ষা করা

যেত না, রক্ত পরীক্ষা করা হতো বাইরের কোন ল্যাব থেকে, রোগীরা প্রানীয় জল থেকে বিভিন্ন অসুবিধায় ভুগতে হচ্ছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ এবং অনিয়মের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। তারপরেই আজ পরিদর্শনে যান স্বাস্থ্যসচিব। হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। হাসপাতালের কোথাও কোনো খামতি থাকলে তা দ্রুত দূর করার  নির্দেশ দিয়েছেন জেলা শাসককে।

তাছাড়াও তিনি বলেন যে ধর্মনগরের মহকুমা হাসপাতাল তৈরি করা হবে আলাদা করে হসপিটাল এর বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে, ট্রমা সেন্টার ভালোভাবে শুরু হবে, ইতিমধ্যেই ক্যান্সার ডে-কেয়ার সেন্টার শুরু হয়েছে, তাছাড়া আই সি সি ইউ পরিষেবা শুরু হবে। জেলা হাসপাতালগুলোর বেহাল দশা কাটিয়ে জনসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবের এই ঝটিকা সফর  অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য