Monday, July 27, 2026
বাড়ি রাজ্য বৃদ্ধের বসত ঘর পুড়িয়ে দিল জমি মাফিয়ারা

বৃদ্ধের বসত ঘর পুড়িয়ে দিল জমি মাফিয়ারা

বৃদ্ধের বসত ঘর পুড়িয়ে দিল জমি মাফিয়ারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন : জমির দালালি শব্দটির সঙ্গে রাষ্ট্রবাদী নেতারা জড়িত। একাধিক খবরের শিরোনাম দখল করল রাষ্ট্রবাদী দলের পক্ষ থেকে কোন কড়া পদক্ষেপ নেই অভিযুক্তদের বিরুদ্ধে। এবার ৭০ বছর বয়সী এক বৃদ্ধের ঘর পুড়িয়ে দিল জমি মাফিয়ারা বলে অভিযোগ। ঘটনা পূর্ব জামতলা চন্দ্রপুর জেবি স্কুল সংলগ্ন সুভাষ ভৌমিকের বাড়িতে। দীর্ঘদিন ধরে সুভাষ ভৌমিকের জমি দখল করার জন্য চেষ্টা করছে এলাকার কিছু মাফিয়া। একাধিকবার বাড়িঘরে হামলা চালায় এবং লুটপাট করে।

দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে গেল প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের আইনি পদক্ষেপ খবর লেখা পর্যন্ত নেওয়া হয়নি। নিরুপায় বৃদ্ধা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। প্রশাসন যদি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে তাহলে তিনি বাঁচার সুযোগ পাবে। কারণ তিনি বাড়িতে থাকতে পারছে না বলে জানান। উল্লেখ্য এলাকার রাষ্ট্রবাদীর আশীর্বাদে মাফিয়া রা এ ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। নিরীহ মানুষদের লক্ষ করে তাদের বাড়িঘর হাতিয়ে নিতে চেষ্টা করছে। অথচ সুশাসন জামানায় প্রশাসনের হাত-পা বাঁধা এইগুলির বিচার পাইয়ে দেওয়ার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান