স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন : বিশালগড়ের কুখ্যাত অভিযুক্ত রাখাল দেবনাথের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা তথা এন.আই.এ। শনিবার গোপন খবরের ভিত্তিতে এন.আই.এ অভিযান চালায়। এদিন অভিযানে মোট চারটি গাড়ি আটক করে গোয়েন্দা সংস্থার টিম।
কিন্তু কুখ্যাত রাখালকে জালে তুলতে পারেনি। গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণ রয়েছে অভিযুক্ত রাখাল গাড়ির নম্বর জালিয়াতি করে বেআইনি কার্যকলাপে জড়িত। দীর্ঘদিন ধরে চোরাচালান পাচার সহ একাধিক কার্যকলাপে জড়িত বলে প্রাথমিক সূত্রে খবর। এর ভিত্তিতেই তাকে ধরপাকড় করতে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা। এখন তাকে জালে তুলতে পারে কিনা সেটাই দেখার বিষয়। এনআইএ সংবাদ মাধ্যমের সামনে মুখ না জানা যায় তাদের কাছে আরো অনেকের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চলবে। দীর্ঘদিন ধরে বিশালগড় দিয়ে তারা একাধিক কার্যকলাপ করে চলেছে বলে সূত্রে খবর।

