বাড়িরাজ্যআশির গণহত্যায় শহীদদের শ্রদ্ধা জানালো আমরা বাঙালি

আশির গণহত্যায় শহীদদের শ্রদ্ধা জানালো আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুন :১৯৮০ সালে গনহত্যার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে ১৯৮০ সালে গনহত্যার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সাথে কালো দিবস বলে দাবি করে আমরা বাঙালির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

 উপস্থিত ছিলেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১৯৮০ সালের ৬ জুন ত্রিপুরা রাজ্যে গনহত্যা সংগঠিত হয়েছে। সেই গনহত্যার শহীদদের প্রতি এইদিন শ্রদ্ধা জানানো হয়েছে।

সেইদিনের গনহত্যার বিচার এখনো পর্যন্ত হয় নি। সেইদিন প্রায় ৬ হাজারের অধিক লোক খুন হয়েছিল। সেই গনহত্যায় জাতি জনজাতি উভয় অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। শতশত মানুষ বাড়ি ছাড়া হয়েছিল। যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের এখনো পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয় নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য