স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুন : রাজ্যের অন্যতম বাণিজ্যিক এলাকা হকার্স কর্ণার। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড়সড় বিপত্তি ঘটার সম্ভাবনা এই বাণিজ্যিক এলাকায়। কারণ, বিগত দিনে পরিকল্পনা হীন ভাবে গড়ে উঠেছে দোকানপাট। হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানা নেই কারোর।
এরই মধ্যে শুক্রবার সকাল ১১ টা ৪৫ মিনিটের নাগাদ বিদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয় ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আগরতলা ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা। তারা সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মী এবং ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় সঠিক সময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

