বাড়িরাজ্যনিজেদের পকেটের টাকায় রাস্তা সংস্কারের এগিয়ে আসলেন জনগণ

নিজেদের পকেটের টাকায় রাস্তা সংস্কারের এগিয়ে আসলেন জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুন :  উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের বিধানসভা এলাকায় নিজেদের পকেটের টাকায় রাস্তা সংস্কারের এগিয়ে আসলেন জনগণ। জানা যায়, ২১ নলচর পশ্চিম দুর্লভ নারায়ন ৫ নং ওয়ার্ডের রাস্তাটি বিগত বামফ্রন্ট সরকারের আমলে রাস্তাটি ইট সলিং হয়, বিজেপি সরকার আসার পর দীর্ঘ ৮ বছরের বহুবার এলাকাবাসী প্রধানের কাছে ডেপুটেশন দিয়েছেন।

কিন্তু পঞ্চায়েত বডি কোন উদ্যোগ নেয়নি রাস্তাটি সংস্কার করার জন্য। তাই এলাকার মানুষের সহযোগিতায় এবং বাম যুব সংগঠন ডিওআইএফআই -র দুর্লভ নারায়ন অঞ্চল কমিটির কাজের সহযোগিতা করেন এবং ৫০ টি পরিবার টাকা সংগ্রহ করে রাস্তার কাজে হাত লাগিয়েছে। তারা জানিয়েছেন বহুবার জানানোর পরও রাস্তাটি সংস্কার করেনি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক। তাই তারা নিজে থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান সংবাদ মাধ্যমের ক্যামেরা। কারণ গর্ভবতী মহিলা এবং বয়স্ক রোগীদের এ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় না। বড় সমস্যায় পড়ে এলাকাবাসী। তাই এবার নিজে থেকে রাস্তাটি সংস্কার করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য