বাড়িরাজ্যদুষ্কৃতি হামলার শিকার যুবক

দুষ্কৃতি হামলার শিকার যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুন : রাবার বিক্রি করতে গিয়ে দুষ্কৃতি হামলার শিকার উদয়পুর কিল্লার দেলোয়ার হোসেন। তার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ, কিল্লা বাজারে রাবার বিক্রি করতে গেলে ইলিয়াস নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা তার উপর এলোপাথাড়ি হামলা চালায়। মারধরের পাশাপাশি দেলোয়ারের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে অভিযুক্ত ইলিয়াসের বিরুদ্ধে কিল্লা থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য