স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুন : আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ড পরিদর্শন মেয়র দীপক মজুমদারের। এইদিন তিনি এলাকার রাস্তা ও ড্রেইন নির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এবং নির্মাণ কাজের সাথে যুক্তদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
এইদিন মেয়রের সাথে ছিলেন স্থানীয় লোকজন সহ পুর নিগমের আধিকারিকরা। এইদিন পুর নিগমের ১৬ নং ওয়ার্ড পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান তিনি নিজে পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের প্রতিনিধি। এলাকার লোকজনদের সাথে কথা বলে এলাকার সকল সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ১৬ নং ওয়ার্ড এলাকায় কিছু কিছু রাস্তা নির্মাণের প্রয়োজন। আগামিদিনে সেই রাস্তা গুলিও নির্মাণ করা হবে। পুর নিগম এলাকায় বেআইনি কিছু বিজ্ঞাপন রয়েছে। তাই অনুমতি থাকুক বা না থাকুক পুর নিগম এলাকার সকল বিজ্ঞাপন খুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

