Thursday, August 6, 2026
বাড়ি খেলা আগামী ৬ জুন সাফের ফাইনাল, দশ বছর পর আবার ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

আগামী ৬ জুন সাফের ফাইনাল, দশ বছর পর আবার ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

আগামী ৬ জুন সাফের ফাইনাল, দশ বছর পর আবার ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

নয়া দিল্লি , ৪ জুন (হি.স.): আগামী ৬ জুন গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে সাফের ফাইনালে ভারত খেলবে বাংলাদেশ মহিলা দলের সঙ্গে। ভারত বুধবার সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আর বাংলাদেশ নেপালকে ২-১এ হারিয়ে ফাইনালে উঠেছে। ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। সর্বশেষ ২০১৬ আসরের শিরোপা মঞ্চে খেলেছিল দুই দল।

সেবার বাংলাদেশের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছিল ভারত।

উল্লেখ্য,বাংলাদেশ দল এবার গ্রুপ পর্বেই স্বাগতিক ভারতের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে ভারত ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশের বিরুদ্ধে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha