বাড়িজাতীয়মণিপুরে মাদকবিরোধী অভিযানকালে ছুরিকাহত পুলিশ কমান্ডোর মৃত্যু, গ্রেফতার মহম্মদ নাওবি সহ দুই

মণিপুরে মাদকবিরোধী অভিযানকালে ছুরিকাহত পুলিশ কমান্ডোর মৃত্যু, গ্রেফতার মহম্মদ নাওবি সহ দুই

ইমফল, ৪ জুন (হি.স.) : মণিপুরের থউবাল জেলায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় দুষ্কৃতীর হাতে ছুরিকাঘাতে আহত পুলিশ কমান্ডো খইরোম সুরেশের মৃত্যু হয়েছে। এ ঘটনার জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশের আধিকারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত প্রায় আটটা নাগাদ থউবাল থানাধীন মোইজিং মিনাবাজারের খংকোক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছিল পুলিশের দল। অভিযানকালে একটি গাড়ির গতিরোধ করে তার আরোহী মহম্মদ নাওবি নামের ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় আচমকা সে ছুরি দিয়ে পুলিশ কমান্ডো খইরোম সুরেশের ওপর হামলা চালিয়ে বসে। ছুরিকাঘাত করে নাওবি এবং তার এক সাঁকরেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় খইরোম সুরেশকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত প্রায় ৯টা ১৫ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের আধিকারিক সূত্রটি আরও জানিয়েছে, চিরুণি তালাশি চালিয়ে আজ (বৃহস্পতিবার) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে মূল অভিযুক্ত থউবাল জেলার মোইজিং লেইঙ্গোইজিন এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সি মহম্মদ নাওবি ওরফে মাহিলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোইজিং মাইবাম লেইকাই এলাকার বাসিন্দা জনৈক মহম্মদ আলাউদ্দিনের ছেলে সালমান খান (৩০)-কেও পুলিশ গ্রেফতার করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য