বাড়িরাজ্যবাঁশের ঝাড়ের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকরা

বাঁশের ঝাড়ের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে : বাঁশের ঝাড়ের কারণে নদীর জল কৃষি জমি উপর দিয়ে বয়ে চলেছে। কৃষকদের মাথায় হাত। ঘটনা উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ফকিরামুড়া এলাকায়। ফকিড়ামুড়া এলাকার সমস্যায় জর্জরিত কৃষকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় মহকুমা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান। গত এপ্রিল মাসে ভয়াবহ ঝড় বৃষ্টিতে বড় একটি বাঁশের ঝাড় গোঁড়া সহ উপরে নদীতে পড়ে। ফলে এখন নদীর জল কৃষকদের জমি দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাঁশের ঝাড় কেঁটে নদী থেকে সরিয়ে দেওয়ার দাবি করেন মহকুমা প্রশাসনের কাছে। কারণ ঘটনার পর গত ৮ মে তারা বন দপ্তরের এস ডি এফ ও-র কাছে চিঠি দিয়ে দাবি করেছিল অবিলম্বে বাঁশের ঝাড়টি ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত উদাসীনতার ভূমিকা পালন করছে বনদপ্তর। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়। নাহলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। জমিতে ফসল ফলাতে পারবে না বলে জানান তিনি। তারা আরো জানায়, যদি নিজেরা এই বাঁশের ঝাড় সরাতে যায় তাহলে ৩০ থেকে ৪০ হাজার টাকা প্রয়োজন। এত টাকা তারা নিজে থেকে ব্যয় করতে পারবে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য