বাড়িরাজ্যগাঁজা পাচারের সময় আটক এক

গাঁজা পাচারের সময় আটক এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে : কয়েক ঘণ্টার মধ্যে আবারো মাদকদ্রব্য পাচার রুখতে সক্ষম হল উত্তর জেলা পুলিশ। জেলা পুলিশ আধিকারিকের কাছে গোপন সূত্রের খবর আসে বৃহস্পতিবার আগরতলা থেকে ট্রেনে করে কোন মাদকদ্রব্য বা কোন অবৈধ কিছু  পাচার করা হচ্ছে।

সেই খবরের ভিত্তিতে ডিএসপি মুকলেন্দু  দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ কেজি শুকনো গাঁজা সহ এক যুবককে আটক করলো পানিসাগর থানার পুলিশ। আটক যুবকের নাম স্বপন নাথ, বয়স ৩৫ বছর। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সিধাই মোহনপুর থেকে ধর্মনগরে গাঁজাগুলি নিয়ে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য