বাড়িজাতীয়ভারতে এখনও ইবোলা সংক্রমণের হদিশ নেই, পরিস্থিতির দিকে নজর কেন্দ্রের

ভারতে এখনও ইবোলা সংক্রমণের হদিশ নেই, পরিস্থিতির দিকে নজর কেন্দ্রের

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): ভারতে এখনও ইবোলা ভাইরাসে সংক্রমণের হদিশ মেলেনি। তবে, পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে ভারত সরকার। আফ্রিকার কিছু অংশে সাম্প্রতিক প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইবোলা ভাইরাস রোগের ক্রমবিকাশমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে।

অত্যন্ত সতর্কতা অবলম্বন করে, উগান্ডা থেকে সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস থাকা এক ব্যক্তিকে, যিনি শরীরে হালকা ব্যথার কথা জানিয়েছেন, পর্যবেক্ষণ ও পরবর্তী মূল্যায়নের জন্য বেঙ্গালুরুর রাষ্ট্রীয় মহামারী রোগ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। হালকা শরীর ব্যথা ছাড়া ওই ব্যক্তি এখনও পর্যন্ত সুস্থ আছেন। নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে, নিবিড় নজরদারি বজায় রাখছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে সমস্ত প্রয়োজনীয় জনস্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য