Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য মনোনয়নপত্র দাখিল করল আইনজীবী উন্নয়ন মঞ্চ

মনোনয়নপত্র দাখিল করল আইনজীবী উন্নয়ন মঞ্চ

মনোনয়নপত্র দাখিল করল আইনজীবী উন্নয়ন মঞ্চ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মে :  আগামী ১৩ জুন ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন। ইতিমধ্যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস শুরু হয়েছে। বুধবার ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করল বিজেপি-র আইনজীবী উন্নয়ন মঞ্চ। এদিন মোট ১৫ জন আইনজীবী সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং ১০ জন সদস্য মনোনয়ন পত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তাঁরা। রিটার্নিং অফিসার জানিয়েছেন আরো দুদিন মনোনয়নপত্র দাখিল করার দিনক্ষণ রয়েছে। ২৯ মে মনোনয়নপত্র দাখিল করা শেষ দিন। বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বুধবার দলবদ্ধভাবে মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন আইনজীবীরা। আইনজীবীরা আগামী ১৩ জুন স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha