বাড়িরাজ্যফের মূল্য বৃদ্ধি সি.এন.জি এবং পি.এন.জি -র

ফের মূল্য বৃদ্ধি সি.এন.জি এবং পি.এন.জি -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মে :  পেট্রোল, ডিজেলের সঙ্গে লাফিয়ে বাড়ছে সি.এন.জি এবং পি.এন.জি -র মূল্য। সাধারণ মানুষের কথা চিন্তা না করে মূল্যবৃদ্ধি করে চলেছে সিএনজি এবং পিএনজি -র। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দোহাই দিয়ে চলছে রাজ্যেও গ্যাসের মূল্য বৃদ্ধি। আগামী ২৭ মে থেকে নয়া মূল্য কার্যকর হবে। বিগত দিনের পশ্চিম ত্রিপুরা জেলায় সিএনজির প্রতি কিলোর মূল্য ছিল ৮৫ টাকা ১৫ পয়সা, যা নতুন করে বেড়ে হয়েছে ৮৭ টাকা ১৫ পয়সা।

গোমতী জেলায় ছিল ৮৯ টাকা ৯৫ পয়সা, বেড়ে হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা। পিএনজি ডোমেস্টিক গ্যাস পশ্চিম ত্রিপুরা জেলায় প্রতি ইউনিট ছিল ৪৪ টাকা ৪১ পয়সা, বেড়ে হয়েছে ৪৫ টাকা ৮৮ পয়সা। পিএনজি ডোমেস্টিক গ্যাস সরকারি আবাসনের জন্য আগে ছিল ৪৯ টাকা ১২ পয়সা। বের হয়েছে ৫০ টাকা ৪৩ পয়সা। গোমতী জেলায় পিএনজি ডোমেস্টিক গ্যাসের মূল্য ৪৮ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়েছে ৪৯ টাকা ৯৯ পয়সা। সরকারি আবাসনের জন্য গোমতী জেলায় ৫৩ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪ টাকা ৯৯ পয়সা। পিএনজি কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল মূল্য ছিল পশ্চিম ত্রিপুরা জেলায় ৫৬ টাকা ২৩ পয়সা।

বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৭ টাকা ৪৫ পয়সা। গোমতী জেলায় ৫৩ টাকা ৫৭ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪ টাকা ২৮ পয়সা। বোধজংনগর আইজিতে ৪২ টাকা ৯০ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬৩ পয়সায়। এভাবে লাফিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় গরিব মধ্যবিত্তের উপর বড়সড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে রেস্টুরেন্ট এবং হোটেলগুলিতে খাবারের মূল্য লাফিয়ে বাড়বে বলে মনে করছে আম জনগণ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য