বাড়িরাজ্যড্রাগস মাফিয়ার বড় ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

ড্রাগস মাফিয়ার বড় ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মে : পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে রমরমা চলছে ড্রাগসের ব্যবসা। এক বছরে দুই দুবার ড্রাগস নিয়ে আটক হলেও ছাড়া পেয়ে যায় ড্রাগস মাফিয়া সরোভ হোসেন। সোমবার এলাকাবাসী কুখ্যাত ড্রাগস মাফিয়া সরোভ হোসেনকে আটক করতে চেষ্টা চালায়, তখন ড্রাগস মাফিয়া সরোভ হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও এলাকাবাসীরা রাজীব দাস নামে একজনকে আটক করে। চেলাগাং থানায় খবর দেয়। পরবর্তী সময় চেলাগাং থানার পুলিশ এসে ওই ড্রাগস মাফিয়া সরোভ হোসেনকে না পেয়ে তার বড় ভাইকে চেলাগাং থানায় নিয়ে যায়।

এলাকাবাসীদের দাবি যেখানে ড্রাগস মাফিয়াদের কারনে যুব সমাজ ধংসের পথে, সেখানে পুলিশ প্রশাসন থেকে আস্থা হারিয়ে নিজের এলাকাকে সুরক্ষিত রাখতে গোটা উওর একছড়ি এলাকা সামিল হতে বাধ্য হচ্ছে। এখন দেখার বিষয় চেলাগাং থানার পুলিশ প্রশাসন ওই ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে কতটুকু আইনত ব্যবস্থা গ্রহণ করেন। তবে তার বিরুদ্ধে যতবারই পুলিশ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে ততবারই দুর্বল ধারা লাঘু করে লোক দেখানো আইনি ব্যবস্থা নিয়েছে। তা নিয়ে সরব হয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে সঠিক ধারা অনুযায়ী মামলা নিয়ে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য