বাড়িরাজ্যনেশা সামগ্রী আটক

নেশা সামগ্রী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মে :ইদানিংকালে আগরতলা শহরের বুকে যতগুলি নেশা বিরোধী অভিযান চলছে সবগুলিতে পুলিশ পরিপূর্ণভাবে সাফল্য পাচ্ছে না। একই ঘটনা সংঘটিত হলো বৃহস্পতিবার। রাজধানীর নন্দননগর স্থিত হরে কৃষ্ণ পাড়ার অভিজিৎ সরকারের বাড়িতে এদিন অভিযান চালায় পুলিশ। এনসিসি থানার পুলিশ এবং জিবি ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালাতে গেলে অভিযুক্ত অভিজিৎ সরকার পুলিশের সামনে থেকেই পালিয়ে যায়।

 পরবর্তী সময় কার ঘরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার এবং গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকায় নেশা কারবারি কার্যকলাপে মস্ত বড় মাফিয়া হয়ে উঠেছিল সে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালালেও তাকে জালে তুলতে পারেনি। এসডিপিও সুব্রত বর্মন জানিয়েছেন, অভিজিৎ সরকার পুলিশের আচ পেয়ে পালিয়ে গেছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য