স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মে :বৃহস্পতিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে রাজ্য স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সাথে এইদিন পশু সখীদের মধ্যে কিট বিতরণ করা হয় এবং দপ্তরের লোগো উন্মোচন করা হয়। প্রজ্ঞা ভবনে আয়োজিত এইদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। সাথে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল, যুগ্ম অধিকতা ড. বি কে দাস সহ অন্যান্য আধিকারিক।
এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান ত্রিপুরা রাজ্যে জনজাতিদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে দুই বছর পূর্বে একটি প্রকল্প চালু করা হয়েছে। যাকে ট্রেস বলা হয়ে থাকে। বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় জনজাতি মহিলাদের নিয়ে প্রডিউসার গ্রুপ তৈরি করা হচ্ছে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আর্থিক ভাবে সাহায্য করা হয় টি.আর.এল.এম-এর মাধ্যমে। যাতে করে আর্থিক ভাবে তারা স্বাবলম্বী হতে পারে। বৃহস্পতিবার প্রডিউসার গ্রুপের সদস্যাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এইদিন পশু সখীদের কিট প্রদান করা হয়েছে। এবং ভারত সঞ্জীবনী নামে একটি অ্যাপ এইদিন চালু করা হয়েছে।

