বাড়িরাজ্যজেলা হাসপাতালের ই পি টি প্যান্টের মধ্যে নেই বিদ্যুৎ সংযোগ

জেলা হাসপাতালের ই পি টি প্যান্টের মধ্যে নেই বিদ্যুৎ সংযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মে :পাঁচ থেকে ছয় বছর হয়ে গেলেও ধর্মনগর জেলা হাসপাতালে কয়েক কোটি টাকার ই পি টি  প্যান্টের মধ্যে নেই বিদ্যুৎ সংযোগ। এমনটাই অভিযোগ। জানা যায়, ধর্মনগর জেলা হাসপাতালে একের পর এক দুর্নীতি অভিযোগ  প্রকাশিত হচ্ছে। এবার সামনে এলো ধর্মনগর জেলা হাসপাতালে EPT plant বা দূষিত তরল বর্জ্য শোধন প্ল্যান্ট ৪-৫ বছর থেকে পড়ে রয়েছে চূড়ান্ত অবহেলায়। অভিযোগ এই পি ই টি  প্যান্টের মধ্যে ৪-৫ বছর হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ পর্যন্ত হয় নি।

আর বিদ্যুৎ সংযোগ এবং জলের সংযোগ হওয়ার আগেই ধ্বংসের পথে যাচ্ছে। জানা যায়, ধর্মনগর হাসপাতালে কয়েক কোটি টাকা খরচ করে বসানো হয় এই প্লান্ট। কিন্তু  এখন পর্যন্ত সেটিকে চালু করা হয়নি। চার থেকে ৫ বছর গড়িয়ে গেলেও এখন এটি ধ্বংসের কিনারায় যাচ্ছে। বেশ কয়েকটি মটর লাগানো হয় এবং কয়েকটি দামি রিফাইনারি চেম্বার প্রসেসিং প্লান্টে বসানো হলেও এখন পর্যন্ত সেটিকে চালু করা হয়নি। সেই প্ল্যানটি হল ল্যাবরেটরি এবং হাসপাতাল থেকে যে ওয়েস্টিজ গুলি বের হয় সেটিকে প্রসেসিংয়ের মাধ্যমে স্বরলিকরন করে সেটিকে আউটসাইড বের করার জন্য সেই প্রসেসিং প্ল্যানটি বসানো হয় অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই প্লেনটির  কাজ হল বিভিন্ন কারখানা বা হাসপাতাল থেকে নির্গত হওয়া তরল বর্জ্য বা দূষিত জলকে প্রক্রিয়াজাতকরণ বা শোধন করা। বিভিন্ন জেলা হাসপাতাল বা কল-কারখানাগুলিতে যে বিভিন্ন ধরনের  ঔষধ, ইনজেকশন, ভ্যাকসিন, ডাইং, চামড়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, যা থেকে ক্ষতিকর ও রাসায়নিকযুক্ত তরল বর্জ্য বের হয়।

 তা সরাসরি নদীতে বা পরিবেশে ছাড়লে মারাত্মক ক্ষতি হয়। তার জন্য এই ই.টি.পি প্ল্যান্টের কাজ হলো সেই বিষাক্ত জলকে বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়ায় শোধন করে ক্ষতিকর  উপাদানমুক্ত করা, যা নিরাপদে জলাশয়ে ফেলা যায়। পরিবেশ দূষণ রোধে যেকোনো বড় হাসপাতালে জন্য ETP থাকা বাধ্যতামূলক বলে জানা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোটি কোটি টাকা খরচ করে এই প্ল্যানটি বসানো হলেও আজ অব্দি কোন বিদ্যুতিক সংযোগ করা হয় নি বলে অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য