স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে : আগরতলা শহরে বুকে একাধিক থানা থাকলেও, নেই রাতের বেলা পুলিশের টহলদারি। রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে কিছু নেশাখোর উন্মুক্ত চালক। অথচ কুম্ভ নিদ্রায় আছে পুলিশ প্রশাসন। এবার মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গাড়ি সহ দুর্ঘটনার কবলে পড়ল চালক। ঘটনা শনিবার রাতে রাজধানীর লিচু বাগান ভিআইপি রোডে।
জানা যায় TR-01AT-0738 নাম্বারের প্রাইভেট গাড়িটি শনিবার গভীর রাতে দ্রুত গতিতে থাকার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি ঘটনাস্থলে উল্টে যায়। দুর্ঘটনার পর গাড়ির চালক সহ গাড়িতে থাকা যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গাড়িতে যে মদ্যপান করা হচ্ছিল তার প্রমান পাওয়া যায়। গাড়িতে পড়ে রয়েছে মদ্যপানের গ্লাস।
রবিবার সকালে পথ চলতি লোকজন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। উল্লেখ্য, রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে কিছু নেশাখোর। অথচ কুম্ভ নিদ্রায় আছে পুলিশ প্রশাসন। গত কয়েক মাসে আগরতলা শহরে বুকে একাধিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলি সংঘটিত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। অথচ, শহরে কোনরকম বিশেষ অভিযান নিয়ে পুলিশ প্রশাসনের। শুধুমাত্র ভিআইপি রোড দিয়ে ভিআইপি বাবুরা আসা যাওয়ার সময় শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশকে। ভিআইপি বাবুরা গাড়ি নিয়ে চলে যাওয়ার পর আবার দায়িত্ব থেকে খালাস। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে শহরের মধ্যে একাধিক থানার ওসি এবং এসডিপিওদের কোনরকম তৎপরতা নেই বলা চলে।

