বাড়িরাজ্যবিজেপি-র বিজয় উল্লাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতি

বিজেপি-র বিজয় উল্লাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : বাধারঘাট দীনদয়াল আশ্রম সংলগ্ন জলের  ট্রিটমেন্ট প্লেনের নৈশ্য প্রহরীকে মারধর করার অভিযোগ। সোমবার ত্রিপুরার ৫৬ ধর্মনগর আসনের উপনির্বাচন এবং তিন রাজ্যে বিজেপি-র জয়ের পর আনন্দে গা ভাসিয়েছিলেন নৈশ্য প্রহরী। সেই আনন্দ পরবর্তী সময় নিরানন্দের রূপ ধারণ করে। ঘটনা বিভিন্ন জানা গেছে, দীনদয়াল আশ্রম সংলগ্ন যে জলের ট্রিটমেন্ট প্লেনটি রয়েছে সেখানে প্রতিদিনই জানালার কাচ কে বা কারা ভেঙ্গে ফেলে, আর এই জানালার কাচ ভাঙ্গাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়েছিল গত কয়েকদিন আগে।

এরই মধ্যে সোমবার বিজেপির জয়জয়কারের পর দীনদয়াল পাড়া এবং গুঞ্জেরিয়া এলাকায় বিজেপির বিজয় উচ্ছ্বাস চলছিল অতি উৎসাহী কর্মীদের মধ্যে। সে সময় সুজন দাস গেরুয়া আবির মেখে প্লান্টে যাওয়ার পর তাকে মারধর করে শুভদীপ সহ কয়েকজন যুবক। দীর্ঘ এক ঘণ্টার মতো সংজ্ঞা হারিয়ে সেখানেই পড়েছিল সুজন। সেই মুহূর্তে সুজনের পরিবারের লোকজনেরা যখন ঝামেলার খবর পেয়ে এগিয়ে যায় তখন স্থানীয় মন্ডল সভাপতি দেবব্রত বিশ্বাস এবং সহ দেব নামে দুজন এসে তাদের উপর আক্রমণ চালায়। দুজন মহিলাকেও মারধর করেছে বলে অভিযোগ। অভিযুক্ত মন্ডল সভাপতি পকেটে পিস্তল ছিল বলেও দাবি করলেন মহিলারা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আহতরা পশ্চিম মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য