বাড়িরাজ্যতিপরা মথা কর্মীর মুক্তির দাবিতে জম্পুইজলা-টাকারজলায় বনধ

তিপরা মথা কর্মীর মুক্তির দাবিতে জম্পুইজলা-টাকারজলায় বনধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : তিপরা মথার বিজয় মিছিলের পর গুন্ডামির ঘটনায় ধৃত তিপরা মথা কর্মীর মুক্তির দাবিতে জম্পুইজলা-টাকারজলায় মঙ্গলবার সকাল থেকে তিপরা মথার ১২ ঘণ্টার বনধ হয়। এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন স্থানে বিজেপি-র দলীয় কার্যালয়ে আক্রমণ সংগঠিত করা হচ্ছে। সম্প্রতি জম্পুইজলা বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা।

এই নিয়ে থানায় মামলা দায়ের করা হয় বিজেপি-র পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমে পুলিশ রণজিৎ দেববর্মা নামে তিপ্রা মথা দলের এক কর্মীকে গ্রেপ্তার করে। এরই প্রতিবাদে রাস্তায় নামল তিপরা মথা দলের কর্মী সমর্থকরা। ধৃত তিপরা মথার কর্মী রণজিৎ দেববর্মার মুক্তির দাবিতে জম্পুইজলা-টাকারজলা এলাকায় ১২ ঘণ্টা বনধের ডাক দেয় তিপরা মথা। এইদিন সকাল থেকে তিপ্রা মথার কর্মী সমর্থকরা বনধের সমর্থনে রাস্তায় নামে। রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে তিপরা মথা দলের কর্মী সমর্থকরা। একই সঙ্গে গোটা জম্পুইজলায় ছিল যান চলাচল স্তব্ধ। দোকানপাট বাজার হাট সর্বত্র ছিল বন্ধ। দিনভর পরিস্থিতি ছিল থমথমে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য