বাড়িরাজ্যধর্মনগরবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতির

ধর্মনগরবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে :  বড় ব্যবধানে ধর্মনগর উপনির্বাচনে জয়ী হল ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী। তারপর ধর্মনগর বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, বিপুল সমর্থন ও আস্থা ভারতীয় জনতা পার্টিকে আরো বেশি দায়বদ্ধ করে তুলেছে। শান্তি ও অগ্রগতির লক্ষ্যে নির্লসভাবে কাজ করে যেতে হবে।

এদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আঠারো হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ধর্মনগরের নাগরিকদের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হচ্ছে। পাশাপাশি নবনির্বাচিত বিধায়ককে ধন্যবাদ জানানো হচ্ছে। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরিতে ভারতীয় জনতা পার্টির যে জয় তার জন্য সেখানকার মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানো হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত যাত্রার লক্ষ্য নিয়ে যে কাজ শুরু করা হয়েছে, সেটা ভোটের ফলাফলে প্রমাণিত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য