বাড়িরাজ্যবিভিন্ন দাবিতে আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম

বিভিন্ন দাবিতে আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল : বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ নয়, বেহাল রাস্তা ও ড্রেন দ্রুত সংস্কার করা, নিগম এলাকায় পর্যাপ্ত পরিমাণে দূষণমুক্ত পানীয় জল সরবরাহ করা সহ একাধিক দাবিতে রাজপথে নামলো বামেরা। পরে আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদান করতে যায় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি বলেন, বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম সবদিক দিয়ে ব্যর্থ। অবৈজ্ঞানিক কাজকর্ম এবং জনবিরোধী কাজকর্ম করে চলেছে তারা। আগরতলা শহরের মধ্যে নাগরিকদের সমস্যা বৃহৎ আকার ধারণ করেছে।

কাটাখালের নাম করে নাগরিকদের উচ্ছেদ করা হচ্ছে। অথচ বিকল্প কোন ব্যবস্থা নেই। তাই যাদের উচ্ছেদ করছে এবং করেছে তাদের পুনর্বাসন দিতে হবে সরকারের। তিনি আরো বলেন, আগরতলা শহরের বুকে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে অবৈজ্ঞানিক কাজকর্মের জন্য। বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের নাম করে পাইপ কেটে ফেলছে। যার ফলে মানুষের জন্ডিস হচ্ছে। নিগম কোন দায়িত্ব গ্রহণ করছে না। আগরতলা শহরের মধ্যে প্রতি ঘরে ঘরে পানীয় জলের জন্য সুবন্দোবস্ত করতে হবে সরকারের। আরো বলেন জলের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, অথচ জল মিলছে না শহর এলাকার মানুষের। একইসঙ্গে শহরে এলাকায় ধুলো নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি শহরের মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে সেগুলোর দ্রুত সম্পন্ন করে মানুষের দুর্ভোগ লাগব করার জন্য দাবি জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য