Monday, August 10, 2026
বাড়ি রাজ্য শান্তির বার্তা দিলেন প্রদ্যোত, ফলাফল মাথা পেতে নিতে হবে বললেন রতন, সরকারকে জুমলা বললেন প্রতিমন্ত্রী

শান্তির বার্তা দিলেন প্রদ্যোত, ফলাফল মাথা পেতে নিতে হবে বললেন রতন, সরকারকে জুমলা বললেন প্রতিমন্ত্রী

শান্তির বার্তা দিলেন প্রদ্যোত, ফলাফল মাথা পেতে নিতে হবে বললেন রতন, সরকারকে জুমলা বললেন প্রতিমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল :  পাহাড় দখল নিয়ে জল্পনা কল্পনার অবসান। সেন্টিমেন্ট বনাম যে রাজনৈতিক লড়াই পাহাড়ে হয়েছে তার ফলাফল বের হয়েছে শুক্রবার। একাধিক ঘটনার সাক্ষী থেকে এই ফলাফল প্রকাশ হয়েছে এদিন। কিন্তু ফলাফল প্রকাশ হতেই ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির ধরাশায়ী সামনে আসে। দিকে দিকে পরাজিত হয় বিজেপি মনোনীত প্রার্থীরা। অপরদিকে পাহাড়ের অন্যতম দীর্ঘদিনের দল সিপিআইএম খাতাও খুলতে পারেনি। জয়ের কাছে দিয়েও নেই দলের প্রার্থীরা। আর ভোটের বিধ্বস্ত হয়ে যায় পাহাড়ের অন্যতম আঞ্চলিক দল আইপিএফটি। এক প্রকার ভাবে অস্তিত্ব বলীন হওয়ার পথে এই আঞ্চলিক দলের।

শুধু তাই নয়, জনজাতিদের জন্য এডিসি উপহার দেওয়া কংগ্রেস দুই সংখ্যা কিংবা তিন সংখ্যা ডিঙ্গিয়ে যেতে পারেনি অধিকাংশ আসনে। আর পাহাড়ে জয় নিশ্চিত হতেই সামাজিক মাধ্যমে এসে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, তিপরা মথা ২৪ আসনে জয়ী হয়েছে। যে চারটি আসনে জয়ী হতে পারেনি সে সব আসনের মধ্যে যারা কর্মী রয়েছেন তারা যেন এটা না ভাবেন যে তারা পরাজিত হয়েছেন। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আহ্বান করলেন প্রদ্যোত। শান্তির বার্তা দিয়ে তিনি বলেন, গ্রামের মধ্যে যেন তারা কেউ মারপিট ঝগড়া না করে। কারণ কেউ কোন রাজনৈতিক দলের হয়ে জন্মগ্রহণ করেনি। কেউ যদি কোন দলের সমর্থিত হয়ে অন্য দলের ওপর আক্রমণ আনে তাহলে সেটা হবে তিপ্রাসা দ্বারা তিপ্রাসা আক্রমণ। তাই তিপ্রাসা উপর যাতে কোন ধরনের আঘাত না আসে তার জন্য নির্বাচনোত্তর সন্ত্রাস যেন কেউ না করে। তাহলে এর প্রভাব পরবর্তী প্রজন্মের উপর পড়বে। এদিকে মন্ত্রী রতন লাল নাথ বলেন, পরাজয় মেনে নিতে হবে। এটা নিয়ে ইগো হলে চলবে না। মাথা পেতে নিতে হবে।

 জনগণের রায় সর্বশ্রেষ্ঠ। তিনি আগেই বলেছিলেন যদি উন্নয়নের নিজেকে ভোট হয় তাহলে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। আর যদি সেন্টিমেন্টের মাধ্যমে ভোট হয় তাহলে কি হবে সেটা তিনি জানেন না। বিজেপি ছাড়া এই রাজ্যের উন্নয়ন আর কেউ করেনি। এদিকে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য বৃষকেতু দেববর্মা বলেন, বিজেপি সরকার জুমলা। জনগণের জন্য তাদের কিছু করে না। বেকাররা কিছু পায় না এই সরকার থেকে। এডিসি এলাকার কোন কিছুই উন্নয়ন করছে না। এডিসি এলাকার যতগুলি প্রজেক্ট রয়েছে সবগুলিতে লাল কালি দিয়ে দাগ দিয়ে ফাইল সরিয়ে দেয়। যার জবাব আজকে বিজেপি পেয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ফলাফল ঘোষণা হতেই রাজ্যের পাহাড়ে মথার বিজয় উল্লাস শুরু হয়ে যায়। নারী-পুরুষ থেকে শুরু করে সকলে রাস্তায় নেমে বিজয় উল্লাহ সে সামিল হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha