বাড়িরাজ্য৩ টি আসনের ৪ টি ভোট কেন্দ্রে পুনঃরায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত...

৩ টি আসনের ৪ টি ভোট কেন্দ্রে পুনঃরায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল : অনুষ্ঠিত হল এডিসি-র ৩ টি আসনের ৪ টি ভোট কেন্দ্রে পুনঃরায় ভোট গ্রহণ পর্ব। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে। ভোট গ্রহণ চলে নির্ধারিত সময় পর্যন্ত। ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় এডিসি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্থানে ঘটে যায় বিক্ষিপ্ত ঘটনা। বিশেষ করে কয়েকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালিন সময় ঘটে যায় অনাকাঙ্খিত কিছু ঘটনা। যার জেরে রাজ্য নির্বাচন কমিশনের নিকট অভিযোগ জমা পড়ে।

 অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, জেলা নির্বাচনী আধিকারিক ও সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নিকট রিপোর্ট তলব করেন। সেই রিপোর্ট জাচাই করে রাজ্য নির্বাচন কমিশন এডিসি-র ৩ টি আসনের ৪ টি ভোট গ্রহণ কেন্দ্রে পুনঃরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে এই চারটি ভোট গ্রহণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় পুনঃরায় ভোট গ্রহণ। এইদিন এডিসি-র ১০ নং আসনের ৩ নং ভোট কেন্দ্র ভাটিময়দান এস.বি স্কুল, ১৭ নং ভোট গ্রহণ কেন্দ্রে রামদেব ঠাকুর পাড়া এস.বি স্কুল, ১১ নং আসনের ৫ নং ভোট গ্রহণ কেন্দ্রে নন্দ কুমার পাড়া জে.বি স্কুল এবং ১৭ নং আসনের ৩৯ নং ভোট গ্রহণ কেন্দ্র হিরাপুর এস.বি স্কুল পুনঃরায় ভোট গ্রহণ করা হয়। এইদিন প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করা হয়। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ভোট গ্রহণ করা হয়।

এডিসি-র ১০ নং আসনের ১৭ নং ভোট গ্রহণ কেন্দ্রে রামদেব ঠাকুর পাড়া এস.বি স্কুলে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ অফিসার জানান এইদিন এডিসি-র ১০ নং আসনের ১৭ নং ভোট গ্রহণ কেন্দ্রে রামদেব ঠাকুর পাড়া এস.বি স্কুলে এইদিন ৫ স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার জায়গায় জায়গায় পর্যাপ্ত আরক্ষা কর্মীর ব্যবস্থা করা হয়েছে। ভোট কেন্দ্রের পাশের প্রতিটি রাস্তায় নাকার ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে আসছে এবং ভোট দিচ্ছে বলে জানান তিনি। এইদিন চারটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এইদিন ভোট গ্রহণ শেষে গণদেবতাদের রায় বন্ধি ইভিএম মেশিন গুলি সংশ্লিষ্ট স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে। শুক্রবার এডিসি নির্বাচনের ভোট গণনা। ভোট গণনার পর জানা যাবে এডিসি এলাকার গণদেবতারা এইদিন কার পক্ষে রায় দান করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য